প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসুল্লিদের সম্মানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার থানা রোড সংলগ্ন মোহাম্মদ সুরুজ প্লাজায় জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের তৃতীয় তলায় জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক কুলসুম আক্তার সুমনার উদ্যোগে এই ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা হয় এবং তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিশিষ্ট সমাজ সেবক সুরুজ প্লাজার স্বত্ত্বাধিকারী মোহাম্মদ সুরুজ লস্কর।
ইফতার ও দোয়ার মাহফিলে অংশ গ্রহণ করেন,সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ শাহ আলম লস্কর,বিএনপি নেতা নুরুল ইসলাম, মোঃ মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





