প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর উপজেলা প্রতিনিধি:- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আলোচিত শ্বাশুড়ি হত্যাকান্ডে জড়িত পুত্রবধু ও তার প্রেমিকের ফাঁসির দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে হাঁপানিয়া বেরীবাঁধ সড়কে সহস্রাধিক নারীপুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধন এবং বিক্ষোভে যোগ দেয়। এসময় বিক্ষোভকারীরা বলেন, ডাকাতি কৌশলে হাপানিয়া গ্রামের পারুল বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তার পুত্রবধু হালিমা বেগম ও হালিমা বেগমের প্রেমিক আশরাফুল ইসলাম মিঠু।
এই হত্যাকান্ডে এমন বিচার নজির করা প্রয়োজন যাতে করে ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা পুণরাবৃত্তি না ঘটে। আর এমন জঘন্য পুত্রবধু যাতে বাংলার কোন ঘরে তৈরি না হয়। তারা আরও বলেন, এই নৃশংস বৃদ্ধা শ্বাশুড়ি হত্যাকান্ডের আসামী পুত্রবধু হালিমা বেগম ও প্রেমিক আশরাফুল ইসলাম মিঠুর ফাঁসির চাই। আমরা আশা করি এই ফাঁসির মাধ্যমে প্রমাণিত হবে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। মানববন্ধন শেষে হাজারো নারী পুরুষ আসামীদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে আঞ্চলিক মহাসড়কে প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী দিনগত রাতে হাপানিয়া গ্রামের ইতালী প্রবাসী নুর ইসলামের মা পারুল বেগমকে হত্যা করে এবং স্বর্ণালংকার লুট করে নুর ইসলামের স্ত্রী হালিমা বেগম ও প্রেমিক আশরাফুল আলম মিঠু। হালিমা বেগম দীর্ঘদিন ধরে মিঠুর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল। এ ঘটনা শ্বাশুড়ি জেনে গেলে তাকে তারা পরিকল্পনা করে ডাকাতি ঘটনা সাজিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যা মামলার পর পুলিশ দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।





