শাকিলা হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে মতলব উত্তরে মানববন্ধন

0
শাকিলা হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে মতলব উত্তরে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঞ্চল্যকর শাকিলা হত্যা মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনের ফাঁসির দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মতলব উত্তর থানার সামনে এ কর্মসূচির আয়োজন করে ষাটনল ইউনিয়নের সাধারণ জনগণ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, শাকিলা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ কেউ করার সাহস না পায়। তারা অভিযোগ করেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক; তাই তদন্তে কোনো ধরনের গাফিলতি না করে দ্রুত চার্জশিট দাখিল ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা আব্দুস সাত্তার, মা আফিয়া বেগম, স্থানীয় ইঞ্জিনিয়ার রোকন, শাহিন আলম, মামুন, আউয়াল বেপারি, মামুন দেওয়ান ও বুলবুলসহ আরও অনেকে। বক্তারা বলেন, শাকিলা আক্তার ছিলেন পরিবারের স্বপ্ন ও ভরসা।

তার হত্যার বিচার না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাপ্ত আলামত ও তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলছে। ময়নাতদন্ত রিপোর্ট ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here