প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব(চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর বাজারের হাজ¦ী মার্কেট আল ওয়াফা ইলেকট্রনিক্স মার্সেল এক্সক্লুসিভ শোরুমে অগ্নিকান্ডে ১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছ বলে ক্ষতি গ্রস্তব্যবসায়ী হাজ¦ী মোঃ বিল্লাল সরকার দাবি করেছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ছেংগারচর বাজারের হাজ¦ী মার্কেট আল ওয়াফা ইলেকট্রনিক্স মার্সেল এক্সক্লুসিভ শোরুমে পিছনে ময়লা আর্বজনা (কাগজপত্র) থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন মার্সেল এক্সক্লুসিভ শোরুমে ছড়িয়ে পড়ে। এসময় ব্যবসায়ী হাজ¦ী মোঃ বিল্লাল হোসেন সরকার তার শোরুমে অবস্থান করছিলেন। আগুন দেখে তার ডাক চিৎকারে বাজারের ব্যবসায়ী ও এবং সাধারণ জনগণ দ্রুত বালতি নিয়ে ছুটে যান।
ব্যবসায়ী ও স্থানীয় জনতা পাশর্^বর্তী পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভাতে যোগ দেয়। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস টিম আগুন নিভাতে সক্ষম হয়। দিনের বেলা হওয়াতে সকল ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ছুটে আসায় এবং ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসায় বাজারে ভয়াভহ অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পেয়েছে।আল ওয়াফা ইলেকট্রনিক্স মার্সেল এক্সক্লুসিভ শোরুমের প্রোপ্রাইটর হাজ¦ী বিল্লাল সরকার বলেন, অগ্নিকান্ডে ১০টি ফ্রিজ,১০টি বড় টেলিশিন,৭টি এসি,৫টি ওয়াসিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এতে তার প্রায় ১০ লক্ষ টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছ বলে জানান তিনি। শোরুমে পিছনে ময়লা আর্বজনা (কাগজপত্র) স্তুপে কেউ ধুমপান করে ময়লা আর্বজনা (কাগজপত্র) স্তুপে বিড়ি ফেলে রাখেছিলো এমনটাই তার ধারণা। তা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ছেংগারচর বাজারে অীগ্নকান্ডের খবর পাওয়ার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোঃ জালাল উদ্দিন আহমেদ।
তিনি এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ছেংগারচর পৌর বিএনপির ১ নাম্বার ওয়ার্ড শাখার সভাপতি হাজ¦ী বিল্লাল সরকারের সাথে কথা বলেন। সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতা ও পাশে থাকার আশ^াস প্রদান করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ এমদাদুল হক, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহসভাপতি ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আনিসুজ্জামান।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম, পৌর বিএনপি নেতা ডা.কাউছার মেহেদী,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজী, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি গোল রাব্বানী স্টার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মতলব উত্তর উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান দর্জি, যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, পৌর কৃষক দলের সভাপতি মোঃ জাকির দর্জি।
ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামাল, যুগ্ম-আহবায়ক মোঃ রাজন সিকদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া, পৌর যুবদল নেতা নুর নবী মোল্লা, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হাবিব প্রধান, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নূর নবী পাহাড়সহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃকর্মী সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।





