মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপির

0
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপির

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন চাঁদপুর-২ (মতলব উত্তর -দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

এসময় হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন বিভাগ, চিকিৎসকদের কক্ষ, স্টোর রুম, রান্নাঘর ও হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ড ঘুরে ফিরে দেখেন। ওইসময় হাসপাতালে ভর্তি রোগীদের সঠিক চিকিৎসা, ঔষধ পাচ্ছেন কিনা এবং খাবারের মান ভালো কিনা সে বিষয়ে তিনি খোঁজখবর নেন। পরে উপজেলা হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মচারীদের সাথে সংসদ সদস্য ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন কথা বলেন।

কর্মরত হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেইসব সমস্যা নিরসনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার পরিছন্নতা, ডাক্তার ও নার্সদের আরো বেশি দায়িত্বশীল হয়ে রোগীদের সেবা প্রদানের আহবান জানান। তারই পাশাপাশি হাসপাতাল আধুনিকায়ন ও চিকিৎসার মানোন্নয়নে অভিজ্ঞ ডাক্তার, নার্সসহ জনবল বৃদ্ধি এবং অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু’সহ হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here