প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর)উপজেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর-২ আসনের নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় আলহাজ¦ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেন, ’’পবিত্র রমজান মাস হলো আত্মসংযম,ত্যাগ,ভ্রাতৃত্বের মাস। পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাস আমাদের মাঝে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। আশুন আমরা হিংসা –বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেই।
চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সদস্য আলহাজ¦ ড. মোহাম্মদ জালাল উদ্দিন রমজান মাসে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, পবিত্র রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজ থেকে সকল প্রকার অন্যায় ও বিশৃঙ্খলা দূর হবে। শুভেচ্ছা বার্তায় তিনি বিশেষভাবে চাঁদপুর-২ আসনের নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি তার অর্পিত দায়িত্ব সঠিবভাবে পালন করতে পারেন।
তিনি আরও বলেন, “মতলববাসীর প্রতিটি ঘরে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বিরাজ করুক এটাই আমার একান্ত চাওয়া। ত্যাগ ও সংযমের শিক্ষা হৃদয়ে ধারণ করে আমরা যেন একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি আরও উল্লেখ করেন, চাঁদপুর-২ আসনের নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সেবা করাই তার প্রধান লক্ষ্য। পবিত্র এই রমজান মাসে দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষ শান্তিতে সিয়াম সাধনা করতে পারে, সে বিষয়ে সচেতন থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
ঈরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করে তার শুভেচ্ছা বার্তাাটি শেষ করেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। একই সাথে পবিত্র রমজানে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাতের জন্য দোয়া চান সকলের কাছে।





