মতলব উত্তরে বিদেশি পিস্তলসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেফতার

0
মতলব উত্তরে বিদেশি পিস্তলসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’(২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সুজন ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি এলাকার মৃত আমর আলী মিস্ত্রির ছেলে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে মতলব উত্তর থানাধীন পশ্চিম ফতেহপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি বসতবাড়ির দোচালা কাঠের ঘরের ভেতর চৌকির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার সুজন নিজ হাতে অস্ত্রগুলো বের করে দেয় বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে পুলিশ মিডিয়া চাঁদপুর-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মো. রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর-এর সার্বিক দিকনির্দেশনায় জাবীর হোসনাইন সানীব, মতলব সার্কেল, চাঁদপুর ও মোহাম্মদ কামরুল হাসান, অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল-এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/মো. জাফর আহমেদ, সঙ্গীয় এসআই (নিরস্ত্র)/মিজানুর রহমান-২, পিএসআই (নিরস্ত্র) মো. মাহবুবুল ইসলাম, এএসআই (নিরস্ত্র)/মো. মনির হোসাইন, এএসআই (নিরস্ত্র)/রবিউল হোসেন, এএসআই (নিরস্ত্র)/ সাখাওয়াত হোসেন, কনস্টেবল/১১৮৪ দেলোয়ার হোসেন, কনস্টেবল/৭৬১ মো. সোহেল মিয়া, কনস্টেবল/৭৭৭ আব্দুর হাকিম, কনস্টেবল/৪৬২ মো. সাখাওয়াত হোসেন, কং/৪৪৩ শাহাদাত হোসেন, কং/৬৪৯ মো. হেলাল উদ্দিন, সর্ব কর্মস্থল মতলব উত্তর থানা, চাঁদপুর সহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

তার সহযোগী লিমন (৩০) ( পিতা-আবুল হোসেন খান, সাং-কাজীকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর) দৌড়িয়ে পালিয়ে যায়। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা নং-২৬, তারিখ-০৭/০২/২০২৬খ্রিঃ, ধারা-19(a)/19(f) The Arms Act, 1878 রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here