মহেশপুরে শহীদুল ইসলাম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

0
মহেশপুরে শহীদুল ইসলাম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সরকারী ডিগ্রী মাঠে বুধবার বিকালে তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শহীদুল ইসলাম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল টুর্নামেন্টে কোটচাঁদপুর ফুুটবল একাদশ বনাম সাতক্ষীরা জেলা ফুটবল একাদশের মধ্যে সেমি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলাই ১-০ গোলে কোটচাঁদপুরকে হারিয়ে সাতক্ষীরা জেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

অনুষ্ঠিত শহীদুল ইসলাম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হানান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃ বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here