গৌরীপুরে বিএনপিসহ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

0
গৌরীপুরে বিএনপিসহ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুরে বিএনপিসহ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ তুলে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং) বিকেল ৪টায় গৌরীপুর জিয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল এবং উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here