মিরপুরে পর বাড্ডায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আগুন

0
মিরপুরে পর বাড্ডায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আগুন

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর মিরপুরে দুটি বাসে আগুন দেওয়ার পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আলিফ এন্টারপ্রাইজের একটি স্টাফ বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগে। তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এবং সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। একই সন্ধ্যায় রাজধানীর পৃথক তিন এলাকায় বাসে আগুন লাগার ঘটনায় ঘটনাগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here