সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যাবসায়ী থানা কমিটি গঠন: সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ

0
সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যাবসায়ী থানা কমিটি গঠন: সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ

প্রেসনিউজ২৪ডটকমঃ ​নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডব্লিউএফ)-এর ট্রেড বডি বস্ত্র ব্যাবসায়ী নতুন থানা কমিটি গঠন করা হয়েছে।এতে ব্যবসায়ী শরিফুল ইসলামকে সভাপতি এবং আবদুল মোনাফকে সেক্রেটারি মনোনীত করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত সংগঠনটির এক বিশেষ কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অঞ্চল পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন। সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জিএম হাবিবুল্লাহর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল সহ-সভাপতি মাহবুব আলম, ট্রেড কমিটির সদস্যবৃন্দ এবং থানা ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেন, ইসলাম সততার সাথে ব্যবসাকে সবসময় উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। তাই ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ববোধ থেকে সৎ ও কল্যাণমুখী ব্যবসায় মনোযোগী হতে হবে। ​ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে নবগঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here