প্রেসনিউজ২৪ডটকমঃ মো;মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে চার টন নকল সার জব্দ করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।১৩/৯/২০২৬ ইং, রবিবার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।
এর আগে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দোকান মালিক। পরে দোকানের তালা ভেঙে মেসার্স সুজন এন্টারপ্রাইজ থেকে তিন টন ও খুচরা সার ব্যবসায়ী আতাউর রহমানের দোকান থেকে প্রায় এক টন নকল সার জব্দ করা হয়। জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রবিবার দুপুর এই অভিযান চালান ইউএনও।
এ সময় তার সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এনএসআই ও গৌরীপুর থানা পুলিশের একটি দল।ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানকালে নকল টিএসপি ৬০.৫০ বস্তা, ইউরিয়া ২৫ কেজি ও এমওপি-০৫ কেজিসহ মোট তিন টন সার জব্দ করা হয়েছে। পলাতক ব্যবসায়ী সুজন মিয়া পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ছাড়া একই বাজারে খুচরা সার ব্যবসায়ী আতাউর রহমানের দোকান থেকে নকল ১৯ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।





