প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় দায়িত্ব নেওয়ার পর অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান। একই সঙ্গে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে অমায়িক ও মানবিক আচরণের মাধ্যমে তিনি আস্থা তৈরি করছেন বলে দাবি স্থানীয়দের।
দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকবিরোধী অভিযানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন ওসি কামরুল হাসান। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছেন তিনি। মতলব উত্তরে ১৪টি ইউনিয়ণের প্রতিটি ইউনিয়নে (ওসি) কামরুল হাসানের নেতৃত্বে মাদকবিরোধী র্যালী ও আলোচনা সভা রয়েছে চলমান । এতে মতলব উত্তরে মাদক কারবারি ও অপরাধীদের মধ্যে চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য,মেঘনা ধনাগোদা বেঁড়ীবাধ বেষ্টিত মতলব উত্তর বিপুল মানুষের বসবাস। নানা শ্রেণি-পেশার মানুষের এই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে থানায় সেবা নিতে আসা ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন ওসি কামরুল হাসান। থানায় গেলে পুলিশি সেবা পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধরনের দ্বিধা বা অস্বস্তি কাজ করে, অমায়িক আচরণের মাধ্যমে তা দূর করার চেষ্টা করছেন বলেও জানান সাধারণ সেবা প্রত্যাশীরা।
অভিযোগ বা সমস্যার কথা শুনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানবিক দিকটিও বিবেচনায় রাখছেন তিনি। স্থানীয়রা বলছেন, একটি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু অভিযান বা কঠোরতা যথেষ্ট নয়; প্রয়োজন পেশাদারিত্ব,সততা ও সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কার্যকর যোগাযোগ। এসব ক্ষেত্রে ওসি মো:কামরুল ইসলামের ভূমিকা ইতিবাচক বলে মনে করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকলে মতলব উত্তরে নিরাপদ পরিবেশ আরও জোরদার হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের এমন মানবিক ও পেশাদার আচরণও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা তাদের। অপরাধ দমনে কঠোরতা এবং সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণের সমন্বয়ে মতলব উত্তর থানার কার্যক্রমকে আরও জনবান্ধব করার প্রত্যাশা স্থানীয়দের।





