মাউশির বিশেষ নির্দেশনা, এমপিও শিক্ষকদের বদলির আবেদন আবার শুরু

0
মাউশির বিশেষ নির্দেশনা, এমপিও শিক্ষকদের বদলির আবেদন আবার শুরু

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন আবারও নেওয়া হচ্ছে। রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত এ আবেদন করা যাবে। শনিবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বদলি আবেদনের ড্যাশবোর্ডেও বিজ্ঞপ্তিটি প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমপিও শিক্ষক বদলি আবেদন কার্যক্রম ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে যেসব শিক্ষকের তথ্য সংশোধন করা হয়েছে, শুধু সেসব শিক্ষকই আবেদন করার সুযোগ পাবেন। প্রথম ধাপে আবেদনকারী শিক্ষকরা দ্বিতীয় ধাপে নতুন আবেদন বা পূর্বের আবেদন সংশোধন করার সুযোগ পাবেন না। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানপ্রধানদের জন্যও বার্তা দিয়েছে মাউশি।

অধিদপ্তর জানিয়েছে, প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক শিক্ষক তথ্য ও শূন্যপদের তালিকাসহ প্রতিষ্ঠানের তথ্যাদি উপজেলা ও জোনপর্যায়ে যাচাইয়ের জন্য প্রেরণের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শিক্ষক বদলি আবেদন কার্যক্রম শুরু হওয়ার কারণে বর্তমানে প্রতিষ্ঠান তথ্য যাচাইয়ের জন্য প্রেরণের সুযোগ বন্ধ থাকবে। যাচাই কার্যক্রম পুনরায় শুরু হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, বদলি আবেদনগ্রহণ শেষ হওয়ার দু-তিনদিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এক মুহূর্তও দেরি করার পরিকল্পনা নেই। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here