প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তরের দক্ষিণ লুধুয়া গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ফাহিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর ম’র’দেহ উ’দ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নি’হ’ত ফাহিমা আক্তার দক্ষিণ লুধুয়া গ্রামের সায়েদ আলী কারির মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিমা মোবাইল ফোনে টিকটক করত। সম্প্রতি তার ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায়। এরপর নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য সে বাবা-মায়ের কাছে আবদার করে। পরিবারের পক্ষ থেকে পরে মোবাইল কিনে দেওয়ার কথা জানানো হলেও তাৎক্ষণিকভাবে নতুন ফোন না পাওয়ায় সে মা’নসি’কভাবে হ’তা’শ হয়ে পড়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এরই মধ্যে রোববার রাতে নিজ শয়’নকক্ষে ফাহিমাকে ঝু’ল’ন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদে’হ উ’দ্ধার করে।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর ম’রদে’হ উ’দ্ধার করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আ’ত্মহ’ত্যা’র ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃ’ত্যু’র প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।





