নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রী’র গাড়ী ধানক্ষেতে

0
নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রী’র ধানক্ষেতে

প্রেসনিউজ২৪ডটকমঃ বগুড়ার শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নেমে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছেন।

তবে প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী অক্ষত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর কিচক ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়ির সামনে হঠাৎ ফিরোজা নামে এক নারী পথচারী চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জমিতে নেমে যায়। এ সময় ওই নারী পথচারী আহত হন।

দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয়রা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়।

এতে প্রতিমন্ত্রী কোনোভাবে আহত হননি। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা এক পথচারী আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here