চাঁদপুর-কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

0
চাঁদপুর-কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক টিম গতকা দিবাগত রাত ০৩:০০ ঘটিকায় চাঁদপুর-কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি সংঘটনের প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ হতে ২ জন এবং গ্রেফতার এড়ানোর জন্য মোটর সাইকেলে করে পালানোর চেষ্টাকালে আরো ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গতকাল রাতে সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক হতে পরানপুর বাজার এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক টিম লালমাই বাজার এলাকায় অবস্থান গ্রহণ করে এবং ডাকাতি সংঘঠনের পূর্বেই সকল ডাকাতকে (৫ জন) ডাকাতির সরঞ্জামসহ আটক করে।জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ডাকাতদের সর্দার জহিরুলের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা১। জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩), পিতা-মৃত কারী শহিদুল্লাহ, মাতা-মততাজ বেগম, সাং-হোসেনপুর (প্রধানিয়া বাড়ী), থানা-সদর, জেলা-চাঁদপুর। বর্তমানে, টমছম ব্রিজ ছন্দু হোটেলের পশ্চিম পাশে হাবিবের বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা:রয়েছে। উল্লেখ্য,

আটককৃত ডাকাত জহিরুলের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি নিয়মিত মামলা ২। মোঃ মামুন মিজী (৪৫), পিতা-মৃত কালাম মিজী, মাতা-মৃত হালিমা বেগম, সাং-ঢড্ডা (মিজী বাড়ী), খানা-হাজাগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-কচুয়া চৌমুহনী (তালতলা), থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা: ৩। মোঃ কবির ভূইয়া (৪০), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-সাচইনমেঘ, নোয়াব আলী মুন্সী বাড়ি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।

৪। মোঃ রবিউল আলম (৩৫), পিতা-মৃত ধুলুবারি, মাতা-ফাতেমা বেগম, সাং-মদনা, থানা-সদর, জেলা-চাঁদপুর এবং ৫। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-আবুল বাশার, মাতা-মনি বেগম, সাং-ভাটিয়ালপুর (গাজী বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। বর্তমানে, শিবপুর (লালমাই বাজারের সাথে ডাক্তার বাড়ী), থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা। উদ্ধার ও জব্দ: ১টি লোহার বোল্ট কাটার: ১টি সেলাই রেঞ্জ: ১টি প্লাস। ১টি লোহার রড: ২টি কাঠের বাটযুক্ত কিরিজ: ১টি কাঠের বাটযুক্ত হাসুয়া। ১টি কালো রংয়ের কাপড়ের ব্যাগ: ১টি নীল রংয়ের পিকআপ গাড়ি এবং ১টি কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here