না’গঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
না’গঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “মাদক একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এর থেকে রক্ষা পেতে হলে আমাদের সম্মিলিত ঐক্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রতিটি এলাকার পঞ্চায়েত কমিটির মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ ক্ষেত্রে থানা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইসহ নানা অপকর্ম ঘটে থাকে। এসব অপরাধ থেকে পরিত্রাণ পেতে ওই সড়কে পুলিশের টহল দলের উপস্থিতি বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। ইউএনও বলেন, এলাকাভিত্তিক যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিরসনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এসব সমস্যা দূর করা সম্ভব। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here