আস্থা, অঙ্গীকার ও স্বপ্নপূরণের এক বছর অনির্বাণ হোমসের প্রথম বর্ষপূর্তি উদযাপন

0
আস্থা, অঙ্গীকার ও স্বপ্নপূরণের এক বছর অনির্বাণ হোমসের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিনিধি:- ‘সাধ্যের মধ্যে স্বপ্নের আবাসন’—এই প্রত্যয়কে সামনে রেখে যাত্রা শুরু করা আবাসন ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অনির্বাণ হোমস সফলতার সঙ্গে প্রতিষ্ঠার প্রথম বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে গত ৭ আগস্ট দুপুরে মতলব উত্তর উপজেলার কাশিমনগর কাজীবাড়িতে প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এক বছরের পথচলা, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও আবাসন খাতে সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনির্বাণ হোমসের সংশ্লিষ্টরা জানান, একটি নতুন আবাসন প্রতিষ্ঠানের জন্য প্রথম বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের পারস্পরিক আস্থা, বিশ্বাস, ঐক্য এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথচলার ভিত্তি শক্ত করেছে।

প্রতিষ্ঠার শুরু থেকেই সাধ্যের মধ্যে সুন্দর, নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে অনির্বাণ হোমস। সংশ্লিষ্টদের মতে, প্রথম বছরেই প্রতিষ্ঠানটি শুধু একটি সময়সীমা অতিক্রম করেনি; বরং শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের আস্থা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল আর্থিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়।

মানুষের আস্থা অর্জন, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নির্মাণই একটি প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি। প্রথম বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে আগামী দিনে আরও বৃহৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে অনির্বাণ হোমস। আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপদ পরিবেশ ও মনোরম আবাসন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে একটি সুন্দর আবাসস্থল গড়ে তোলাকে প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়, প্রতিটি মানুষেরই একটি সুন্দর ও নিরাপদ আবাসনের স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নকে সাধ্যের মধ্যে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয় নিয়েই অনির্বাণ হোমসের পথচলা। মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই পথচলা আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে। প্রথম বর্ষপূর্তিতে অনির্বাণ হোমসের সঙ্গে সম্পৃক্ত সকল শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও সহযোগিতার ফলেই প্রতিষ্ঠানটি সফলভাবে প্রথম বছর অতিক্রম করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়। অনির্বাণ হোমসের পার্টনাররাঅনির্বাণ হোমসের সঙ্গে পার্টনার হিসেবে রয়েছেন— আবু তাহের, মোঃ মহসিন মিয়া, মোঃ নাসির জামশেদ, মোঃ রুবেল হোসেন, মোঃ রাকিবুল হাসান সুবীর, মোঃ জুলহাস, আজহার হোসেন, মিলন মাহমুদ, মোঃ বাদল হোসেন, মোঃ তামজীদ, মোঃ আমিরুল ইসলাম সবুজ, মোঃ সাইফুর রহমান, মোঃ রাকিবুল হাসান, মোঃ নাজমুল হক রিয়ান ও মোঃ সাইফুল ইসলাম।

আস্থা ও অঙ্গীকারের এই পথচলা অব্যাহত রেখে ‘সাধ্যের মধ্যে স্বপ্নের আবাসন’ গড়ার প্রত্যয়ে অনির্বাণ হোমস আগামী দিনে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here