প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ নাশকতা ও বিস্ফোরক মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দিনকে (৫৪) আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনের চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, আটককৃতের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় বিস্ফোরক ও নাশকতার মামলা রয়েছে। সে মামলায় তাকে আটক করা হয়।





