শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩

0
শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকাগামী আল-আরাফাহ ও হাইড্রোলিক বালুর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তিনজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন।

নিহতের সংখ্যা নিশ্চিত করে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাক সড়কের ওপর ছিটকে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here