মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত

0
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। সোমবার ভোর রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনাটি ঘটে। ভারতীয় বিএসএফের গুলিতে আহত রুবেল মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় গ্রামের মজিবুল খানের ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার ভোর রাতে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্র ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রুবেল গুলিবৃন্ধ হয়ে গুরতর ভাবে আহত হয়। আহত অবস্থায় তার সাথে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম জানান, রাতে রুবেলসহ বেশ কয়েক জন অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের গুলিতে আহত হয়েছে ও বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে অবস্থায় আছে বলে আমি লোক মুখে জানতে পারেছি।

এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, বিএসএফের গুলিতে আহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মহেশপুর থানার অফিসার ইনর্র্চাজা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনএফের গুলিতে আহত রুবেল হোসেন ঢাকায় কিচিৎসাধীর রয়েছে। বর্তমানে তার অবস্থা উন্নতির দেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here