ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচ ছিটানোর প্রতিবাদে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি

0
ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচ ছিটানোর প্রতিবাদে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: খেলার মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত শনিবার ২ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় যুবসমাজ।

বক্তারা অভিযোগ করেন, দুর্বৃত্তরা বিদ্যালয়ের মাঠে কাঁচ ছিটিয়ে দেওয়ায় খেলতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং নিয়মিত খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে মাঠের একপাশে কিছু অবৈধ দোকান রয়েছে। বারবার বলা সত্ত্বেও তারা দোকান সরাচ্ছে না। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করতেই পরিকল্পিতভাবে মাঠে কাঁচ ছিটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত মাঠ দখলমুক্ত করে অবৈধ দোকান অপসারণের দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একইসাথে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইউএনও আহমেদ হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আব্দুল লতিফ শাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here