নিয়ম লঙ্ঘন ও ফৌজদারি অপরাধে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

0
নিয়ম লঙ্ঘন ও ফৌজদারি অপরাধে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

প্রেসনিউজ২৪ডটকমঃ নিয়ম লঙ্ঘন ও ফৌজদারি অপরাধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল (প্রত্যাহার) করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার (২০ জুলাই) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অনুযায়ী ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩’ এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩’-সহ সংশ্লিষ্ট সব আইন ও বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তালিকাভুক্ত ৪৯টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ‘দ্য পেনাল কোড, ১৮৬০’-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে।

এমন পরিস্থিতিতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর ১৩ ধারা অনুযায়ী উল্লিখিত রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল বা প্রত্যাহার করা হলো। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

লাইসেন্স বাতিল হওয়া ৪৯টি রিক্রুটিং এজেন্সিগুলো হলো:

১. ইউনিক ইস্টার্ন (প্রাইভেট) লিমিটেড

২. অরবিটালস এন্টারপ্রাইজ

৩. মেসার্স শাহীন ট্রাভেলস

৪. আরভিং এন্টারপ্রাইজ

৫. হায়দরী ট্রেড ইন্টারন্যাশনাল

৬. রাব্বি ইন্টারন্যাশনাল

৭. জহরাত অ্যাসোসিয়েট

৮. ৪ সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড

৯. মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল

১০. আকাশ ভ্রমণ লিমিটেড

১১. মেসার্স কিউ. কে. কুইক এক্সপ্রেস লিমিটেড

১২. ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড

১৩. জিএমজি ট্রেডিং (প্রাইভেট) লিমিটেড

১৪. সাদিয়া ইন্টারন্যাশনাল

১৫. দ্য সুপার ইস্টার্ন লিমিটেড

১৬. এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড

১৭. মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল

১৮. মিডওয়ে ওভারসিজ লিমিটেড

১৯. মদিনা ওভারসিজ

২০. আল-খামিস ইন্টারন্যাশনাল

২১. নিউ এজ ইন্টারন্যাশনাল

২২. দহমশী কর্পোরেশন লিমিটেড

২৩. গ্যালাক্সি কর্পোরেশন

২৪. সুলতান ওভারসিজ

২৫. প্রভাতী ইন্টারন্যাশনাল

২৬. ম্যানিসপাওয়ার কর্পোরেশন

২৭. আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

২৮. আহমেদ ইন্টারন্যাশনাল

২৯. আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড

৩০. দরবার গ্লোবাল ওভারসিজ

৩১. নাতাশা ওভারসিজ

৩২. অপরাজিতা ওভারসিজ

৩৩. ৫এম ইন্টারন্যাশনাল লিমিটেড

৩৪. স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড

৩৫. জান্নাত ওভারসিজ

৩৬. বিএম ট্রাভেলস লিমিটেড

৩৭. বিএনএস ওভারসিজ লিমিটেড

৩৮. রুবেল বাংলাদেশ লিমিটেড

৩৯. অরবিটালস ইন্টারন্যাশনাল

৪০. ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড

৪১. আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি

৪২. মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড

৪৩. ব্রাদার্স ইন্টারন্যাশনাল

৪৪. থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড

৪৫. জেজি আলফালাহ ম্যানেজমেন্ট

৪৬. ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড

৪৭. পি. আর. ওভারসিজ লিমিটেড

৪৮. মেসার্স এম. ই. এফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড

৪৯. অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here