মহেশপুর সীমান্ত থেকে মাদকের চালান উদ্ধার বিজিবির

0
মহেশপুর সীমান্ত থেকে মাদকের চালান উদ্ধার বিজিবির

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানের মাদক উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। উদ্ধার কৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় মাদক স্কাপ সিরাফ ৩৭৩ বোতল ও ভারতীয় মদ ৪১ বোতল।

সোমবার ভোর রাতে মাঠিলা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে বিজিবির সদস্যরা।বিজিবি ক্যাম্প সুত্রে জানাগেছে, সোমবার ভোর রাতে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার মাঠিলা গ্রামের ভিতর থেকে মালিক বিহিন অবস্থায় ৩৭৩ বোতল ভারতীয় মাদক স্কাপ সিরাফ ও ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

একই সময় যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার গোপালপুর গ্রামের ভিতর থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল রহমান জানান, আমরা মালিক বিহিন অবস্থায় বিপুল পরিমানের ভারতীয় মাদক উদ্ধার করলেও আমরা আসামী ধরতে পারিনি।তবে ধরার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here