প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ সব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানাগেছে, দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্ভোগের কথা বিবেচনা করে সীমান্তবর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার অসহায় ও দুস্থ শতাধীক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মহেশপুৃর ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াছিন হাবিব হাসান, সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল হকসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





