মহেশপুরে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

0
মহেশপুরে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর ইসলামী ব্যাংকের হল রুমে সোমবার বিকালে এলাকার রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর ইসলামী ব্যাংকের এসপিও ও ম্যানেজার (অপারেশনস) মোঃ মামুন মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান মোঃ জামাল উদ্দীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহেশপুর ইসলামী ব্যাংকের অফিসার আব্দুল মান্নান,তামিমা শারমিন প্রখুম। রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহেশপুর ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান মোঃ জামাল উদ্দীন বলেন, প্রবাসী বাংলাদেশীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান।

সাম্প্রতিক সময়ে ব্যাংকিং সেবায় সাময়িক অসুবিধা হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন পুর্বের ন্যায় ব্যাংক গ্রাহকদের চাহিদা মত লেনদেনে কোন অনুবিধা নেই। গ্রাহদের আমানত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সম্পুর্ন নিরাপদ আছে ও ভবিষ্যতেও থাকবে বলে আসাবাদ ব্যাক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here