বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলে ৫দিন পর ১ জনের মরদেহ উদ্ধার

0
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলে  ৫দিন পর ১ জনের মরদেহ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তালতলী উপজেলার তপন জোমাদ্দারের মালিকানাধীন মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোজ জেলের মধ্যে আবুল কালাম পাইকার নামের ১ জনের মরদেহ শনিবার বিকেলে গভীর সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোজ হওয়া অপর জেলে শহিদুলের সন্ধান আজও মেলেনি। তালতলীর ফকিরহাট ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ও আশারচর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিন পশ্চিমে লালদিয়ার চর সংলগ্ন বঙ্গোপসাগরে গত ০৭ জুলাই ১৮ জন জেলেসহ তালতলীর তপন জোমাদ্দারের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ঝড়ের কবলে পরে ডুবে যায়।

ঘটনার ১৪ ঘন্টা পরে অন্য একটি ট্রলারে ১৮ জেলের মধ্যে ১৬ জেলেকে জীবিত উদ্ধার করলেও ২ জেলে বাদল খানের পুত্র আবুল কালাম পাইকার ও সিরাজ মিস্ত্রীর পুত্র শহিদুল নিখোজ ছিল। এদের বাড়ী তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোটআমখোলা গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here