আমুয়াকান্দি স:প্রা:বি: প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি

0
আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাজহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ঢাকা কলাবাগান কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম ও খতিব এবং স্বাধীন বাংলাদেশের ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের শিক্ষা, কর্মজীবন ও আদর্শ আজও তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের কাছে অনুপ্রেরণার উৎস।

পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি জীবন থেকে অবসর গ্রহণের সময় তিনি তাঁর কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ প্রাপ্য বিদায় সংবর্ধনা পাননি। তাঁদের অভিযোগ, সে সময় ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির তৎকালীন সভাপতি শহীদুল্লাহ মাস্টারের উদ্যোগে কোনো বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়নি। পরিবারের ভাষ্য অনুযায়ী, তাঁদের বড় ছেলে ও আরেক সন্তান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজনৈতিক কারণে এমনটি ঘটেছিল বলে তারা মনে করেন।

পরিবার আরও জানায়, যে ৮৪নং আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মরহুম মাওলানা জহিরুল ইসলাম মাস্টার প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিদ্যালয়ের এসএমসি বা স্থানীয় উদ্যোগেও তাঁর অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এমনকি বিদ্যালয়ে প্রতিষ্ঠাতার নামও যথাযথভাবে সংরক্ষিত নেই বলে তাঁদের অভিযোগ। তবে এসব বিষয়ে পরিবারের কোনো ক্ষোভ নেই বলে জানান তাঁর সন্তানরা। তাঁদের ভাষ্য, মরহুম মাওলানা জহিরুল ইসলাম মাস্টার সবসময় বলতেন, “এই পৃথিবীতে কোনো কিছু পাওয়ার আশায় কাজ করবে না।

যা করবে, একমাত্র আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর সন্তুষ্টির জন্য এবং পরকালের কল্যাণের উদ্দেশ্যে করবে। দুনিয়ার সম্মান-অসম্মান ক্ষণস্থায়ী। মাটির মানুষ মাটি হয়েই থাকবে—চেষ্টা করবে যেন মাটি হয়েই আল্লাহর কাছে ফিরে যেতে পারো।” পরিবারের মতে, এই আদর্শ ও শিক্ষা-ই তাঁদের সবচেয়ে বড় উত্তরাধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় দিকনির্দেশনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here