অস্ত্রের মুখে জিম্মি করে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

0
অস্ত্রের মুখে জিম্মি করে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

প্রেসনিউজ২৪ডটকমঃ ফরিদপুরের সালথায় ৯ বছরের এক শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। শনিবার (২৩ মে) দুপুর দুইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণচেষ্টায় অভিযুক্ত হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা মো.খায়ের দাঈ (৩৫)।

তিনি ওই গ্রামের বাসিন্দা মমিন দাঈয়ের ছেলে। খায়ের বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন। ভুক্তভোগী শিশুটির মা বলেন, আজ দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যায় খায়ের। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। স্থানীয়রা জানান, ঘটনাটি দেখতে পেয়ে এলাকাবাসী অভিযুক্ত খায়েরকে ধরে একটি ঘরের মধ্যে আটকে রাখেন।

তবে পরে সুযোগ বুঝে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি জানার পর সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনার বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযানও ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here