ফুলবাড়িতে সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

0
ফুলবাড়িতে সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রেসনিউজ২৪ডটকমঃজেলা সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এর আগে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী বক্তব্য প্রচারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রীর পক্ষে ফুলবাড়ী ভূমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং ভূমি সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here