প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ঈদগাহ মাঠের ঈমাম, মোহতামিম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গৌরীপুর পৌর অডিটোরিয়ামে পৌর নির্বাহী কর্মকর্তা হোসেন জাকিরের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শোয়েব মুন্সী।
এতে পবিত্র ঈদুল আজহার মহাত্ম ও ফজিলত বর্ণনা করে বক্তব্য রাখেন, ভালুকা কাদেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান, মাদরাসায়ে নুরুল উলুম গোলকপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা ফরিদ আহাম্মদ, নতুন বাজার জামে মসজিদের ঈমাম ও খতিব মোঃ নুরুল্লাহ, সাব রেজিস্টার জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি যুনাঈদ হোসাইন, দাপুনিয়া শাহী জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, দাপুনিয়া শাহী মসজিদের ঈমাম মাওলানা আবুল কালাম প্রমুখ। আলোচনায় পৌর শহরের ১৩টি ঈদগাহ মাঠের সময় নির্ধারণ করা হয়েছে।





