মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

0
মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ  ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে ৩দিন ব্যাপী যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ  প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহেশপুরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী কৃষি  প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন  সুলতানা।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা হুমায়ন কবির,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,উপজেলা জামায়াত ইসলামের আমীর ফারুক আহাম্মেদ, পৌর জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক লুৎফর রহমান,উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ। এর পুর্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here