প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ সাংবাদিক এম সামাদ মতিন জাতীয় প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় বিডি নিউজ আই পরিবারের শুভেচ্ছা। বিডি নিউজ আই অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশক এম সামাদ মতিন জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করায় বিডি নিউজ আই পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
এম সামাদ মতিন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজে তার অবদান ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ একটি গৌরবোজ্জ্বল অর্জন বলে মনে করছেন তার সহকর্মীরা।
বিডি নিউজ আই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর এই অর্জন গণমাধ্যম অঙ্গণে আরও ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রেরণা যোগাবে।





