প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি, বৈষম্যবিরোধী মামলা, সাজাপ্রাপ্ত আসামি এবং পুলিশ আইনের বিভিন্ন ধারায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (১০ মে) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চুরির মামলায় একজন, বৈষম্যবিরোধী মামলায় দুজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও আটজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন— নাজিম উদ্দিন (২৮), সাগর (২৮), ইমন মিয়া (২৭), রাহাত মিয়া (২০), রাসেল মিয়া (২৭), বাবুল ওরফে বাবলু মিয়া (৩২), ফয়সাল মিয়া (২৬), জীবন (২৪), মো. ওয়াহিদ মিয়া (২৬), মো. ফারুক মিয়া (৩৮), মো. বাবু (২৮), হৃদয় মাহমুদ জনি (৪৫), মো. আব্দুল আজিজ (৫২), মো. আল আমিন (২৭), মো. আব্দুর রহমান, মো. লুৎফর রহমান মুন্না (২৮), মো. জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ও আবু বক্কর (৫২)।
তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া ও সুমিলপাড়া বিহারী ক্যাম্প, আদমজীনগর, কদমতলী, নয়াআটি মুক্তিনগর ও আশপাশ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’





