শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

0
শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

প্রেসনিউজ২৪ডটকমঃ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারীকেই রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ।শুক্রবার (৮ মে) এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার। শুক্রবারের বিজেপির মিটিংয়ে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে শুভেন্দু অধিকারীকে।

ওই মিটিংয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছে। তিনি আরও জানান, যারা প্রস্তাব দিয়েছেন, তারা সকলেই শুভেন্দু অধিকারীর নাম বলেছিলেন। আর কোনো নাম উঠে আসেনি।

পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় ছিল শুভেন্দুর নাম। কারণ, তিনি পর পর দুইবার রাজ্যেটির মুখ্যমন্ত্রী মমতাকে ভোটের লড়াইয়ে হারিয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন। জিতেছিলেন ১৯৫৬ ভোটে।

নিজের ঘরের মাঠে মমতাকে হারানোর পর এ বার মমতার পাড়ায় এসে তাকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু।নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুটি কেন্দ্র থেকে তিনি ভোটে লড়েছেন। মমতার বিরুদ্ধে শুধু জয়ই পাননি, আগের চেয়ে সেই জয়ের ব্যবধানও অনেক বাড়িয়েছেন। ভবানীপুরে মমতাকে তিনি হারিয়েছেন ১৫ হাজারের বেশি ভোটে।

আগামীকাল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দুর নেতৃত্বাধীন সরকার। তাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here