ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

0
ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এ সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরীর সংগঠক মো. রুহোল আমিন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক মো. আজিজুল হক সরকার, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের গন্থাগার প্রভাষক ও সহ-সংগঠক মো. এন্তেখাব আলম রিপন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কবীর সরকার, সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক ভ্রাম্যমাণ লাইব্রেরী মো. রুহোল আমিন ও বিপণন কর্মকর্তা রুবেল আহম্মেদ বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের চলমান ভ্রাম্যমাণ বইমেলায় ১৫০ টি প্রকাশনার ১০ হাজারেরও বেশি বই রয়েছে। তিনদিন ব্যাপী মেলায় দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য বই প্রদর্শন ও বিক্রি চলমান থাকবে। ৩০ এপ্রিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এর পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে। মেলায় প্রথম দিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী মেলায় আসে এবং নিজ নিজ পছন্দের বেশ কিছু বই তারা কিনেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here