তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর জন্য খোরশেদের উদ্যোগে বিএনপির ঠান্ডা পানি বিতরণ

0
তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর জন্য খোরশেদের উদ্যোগে বিএনপির ঠান্ডা পানি বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ অদ্য ২৫ এপ্রিল ২০২৬ তারিখে নগরবাসীর মাঝে শহরের বিভিন্ন স্থানে ঠান্ডা বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। এ উদ্যোগের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি পৌঁছে দিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও পথচারীদের কথা বিবেচনা করে তাদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয়। খোরশেদ বলেন, “প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরবাসীকে একটি শান্তির স্পর্শ দেওয়ার জন্য আমরা রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যানারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছি।

তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতে আমরা এই কর্মসূচির পরিধি বাড়ানোর চেষ্টা করবো। বিশেষ করে শশা, তরমুজসহ পানিসমৃদ্ধ ফল নগরবাসী, শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন।”

উল্লেখ্য, খোরশেদের এ মানবিক উদ্যোগ নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং তীব্র গরমে কষ্ট পাওয়া মানুষের মাঝে কিছুটা স্বস্তি এনে দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here