প্রেসনিউজ২৪ডটকমঃ আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অব:) মো. আব্দুল লতিফ মৃধা (৭৪) শনিবার বিকেল পৌনে পাঁচটার সময় বরিশাল শেরে-ই-বাংলা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার সকালে দু’দফা জানাজা শেষে মরহুমের লাশ আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।





