মহেশপুর সীমান্তে মাদক আনতে গিয়ে তিন যুবক বিএসএফের হাতে মাদকসহ আটক

0
মহেশপুর সীমান্তে মাদক আনতে গিয়ে তিন যুবক বিএসএফের হাতে মাদকসহ আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে তিন যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর হাতে আটক হয়েছেন। রোববার দুপুরে ভারতের মধুপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে গ্রামবাসীরা জানান।

\ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর হাতে আটকরা হলেন মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহিন (২২), একই গ্রামের আবু বাক্কার ছেলে সোহাগ (২৭) ও কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫)। এলাকাবাসী জানান, তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম পিবিজিএম, পিএসসি জানান, প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি, তারা মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের অবস্থার খোঁজখবর নিয়েছি। তারা বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছে এবং সুস্থ আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here