তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে মতলব উত্তরে ৩২ ব্যারেল জ্বালানি তেল জব্দ

0
তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে মতলব উত্তরে ৩২ ব্যারেল জ্বালানি তেল জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব ( চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৩২ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) পরিচালিত এ অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। তাতে ২৩ ব্যারেল ডিজেল এবং ৯ ব্যারেল পেট্রোল ছিল। মজুদ তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে তার রশিদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, “অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বার্থে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here