প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ অসচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল পাঁচ কেজি করে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৬ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ মিজমিজি বাতানপাড়া এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অসচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মাসুদ আলম চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে এ চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সমাজ সেবক সাইফুল ইসলাম জাহাঙ্গীর, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক শাকিলা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আজমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরোজা আক্তার কোষাধ্যক্ষ মাকসুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।





