প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব(চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এর সঙ্গে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ)আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ।
এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয়, জনসেবার মানোন্নয়ন এবং চলমান সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশশাসনের পাশে থাকবেন। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে। সভায় উপস্থিত বিভাগীয় প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রস্তাাব তুুলে ধরেন এবং সংসদ সদস্যের সঙ্গে নিয়মিত সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মাহবুবুর রহমান,, মতলব উত্তর থানার খারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল হাসান, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহসভাপতি ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু এবং উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিশিষ্টজন ও বীর মুক্তিযোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন। মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।





