প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি । আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ও একই সময়ে নির্বাচনী আচরণ বিধি বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় শুরুতেই নির্বাচনী আচরণ বিধি-২০২৫ উপস্থাপন করেন, গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
এতে উপস্থিত ছিলেন, গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক মোঃ রইছ উদ্দিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, কমল সরকার, সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা, সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার রবিনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।





