প্রেসনিউজ২৪ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের (সদর ও বন্দর) এর ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম বলেন, বাংলাদেশে আমাদের একটা জাতীয় পরিচয়পত্র আছে সেখানে কিন্তু আমাদের কোন ধর্ম দিয়ে পরিচয় না। সেখানে আমাদের পরিচয় আমরা বাঙালী। কোন দেশে যদি আমরা যাই সেখানেও আমাদের পরিচয় আমরা বাঙালী।
কিন্তু বাংলাদেশ সাংবিধানিকভাবে ধর্ম প্রিয় এবং সম্প্রদায় প্রিয় হয়ে বসবাস করে আসছি। কিন্তু একটা গোষ্ঠী মানুষ আপনাদেরকে বাংলাদেশের নাগরিক থেকে সম্প্রদায়ের দিকে ধাবিত করে। এখনো আছে সে গোষ্ঠী। আমরা বাংলাদেশের জনগন আমাদের মধ্যে স্বাতন্ত্র্য থাকবে কিন্তু ভিন্নতা থাকবে না। আমরা সবাই এই দেশের নাগরিক।১ লা রোববার সন্ধ্যা ৬টায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শহরের মিশনপাড়ায় অবস্থিত হোশিয়ারী সমিতিতে মতবিনিময় সভায় উক্ত বক্তব্য দেন তিনি।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ এর বিএনপির মনোনীত প্রার্থী এড.আবুল কালাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমার পরিকল্পনা আছে নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখার জন্য নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড থেকে বাপ্পি সরণি পর্যন্ত একটা ফ্লাইওভার করার। নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কগুলোতে ওভারপাস করার চিন্তাও আছেও। তার জন্য আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। কারণ আমার চার পুরুষরা বিএনপির রাজনীতির মাধ্যমে আপনাদের সেবা দিয়ে আসছি।
আমাদের যে ভোটার সংখ্যা আসছে সেখানে কিন্তু ২৫% নতুন ভোটার আসছে। তাই আপনাদের এই নির্বাচন প্রাধান্য অনেক বেশি। আপনেরা অনেকেই নতুন ভোটার হয়েছেন আবার অনেকেই নতুন ভোটার হয়েও ভোটাধিকার করার সুযোগ পান নাই। তাই আমরা এই নতুন প্রজন্মমে নিয়েও কাজ করতে চাই। আমি বিশ্বাস করি আপনেরা আমার প্রতি বিশ্বাস রাখবেন। ধানের শীষের প্রতি বিশ্বাস ও আস্থা রাখবেন। তাই আপনেরা ১২ তারিখ গিয়ে ধানের শীষে ভোট দিবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিওউ, যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, নারায়ণগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সভাপতি সরোজ কুমার সাহা,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর সভাপতি প্রবীর কুমার কুমার সাহা,বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তাপস কুমার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গৌরাঙ্গ চন্দ সাহা, তপন কুমার ঘোষ সহ অনেক হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ ও ভোটাররা।





