প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ আমি আমার পিতা ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাষ্টার যে ভাবে এলাকার উন্নয়ন করে গেছেন অপনারা যদি আমাকে সেই সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের সাথে নিয়ে আমার পিতার মত করেই এলাকার উন্নয়নে কাজ করবো। আমার পিতা দুই উপজেলায় যে ভাবে রাস্তা-ঘাট,স্কুল-কলেজ,মসজিদ-মাদ্রাসা,মন্দির করে গেছেন আমিও সে ভাবেই কাজ করতে চায়।
মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা,মান্দারতলা ও যাদবপুর এলাকায় নির্বাচনী পথ সভায় ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় ধানের শীর্ষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি এ কথা বলেন । তিনি আরো বলেন আমি আমার পিতার মত সুযোগ পেলে দীর্ঘ ১৭ বছরের অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোনতুন ভাবে তৈরী করা হবে। এলাকার উন্নয়নের ধারা আবারও ফিরিয়ে আনবো। আমি এলাকার মানুষের জন্য রাজনীতি করি।
তাই আমি আমার এলাকার মানুষের সুখদুখের সাথি হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চায়। আমার পিতাও এলাকার মানুষের সুখদুখের সাথি হিসেবে তাদের পাসে থেকে রাজনীতি করে গেছেন। ধানের শীর্ষের প্রার্থী মেহেদী হাসান রনি আরো বলেন, আমাকে আপনাদের মুল্যবান ভোটি ধানের শীর্ষের দিয়ে আপনাদের খাদেম হিসেবে রাখবেন। আমিও আপনাদের খাদেম হিসেবে থেকে এলাকার কাজ করতে চায়।
নাটিমা,মান্দারতলা ও যাদবপুর এলাকায় নির্বাচনী পথ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নাটিমা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বুবো, শাহিনুর রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লা আল ফারুক বাবু, উপজেলা ছাত্র দলেন সভাপতি আব্দুল মালেক প্রমুখ।





